বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু
বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
দেশটির সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ খলিফা।
এদিকে, প্রধানমন্ত্রীর মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আল খলিফা।
উল্লেখ্য, ১৯৩৫ সালে জন্ম নেয়া শেখ খলিফা ৫০ বছর ধরে বাহরাইনের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭০ সালে দেশটির ক্ষমতায় বসেন তিনি।❐
আল জাজিরা








