Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাণিজ্য চুক্তি নিয়ে ভারত-আমেরিকার দ্বন্দ্ব

বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-আমেরিকার দ্বন্দ্ব

বাণিজ্য চুক্তি নিয়ে ভারত-আমেরিকার দ্বন্দ্ব

ভারত-আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন। কিন্তু তার ঠিক আগেই দু দেশের বাণিজ্য চুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। সফরের আগেই ট্রাম্প অভিযোগ করেছেন, বাণিজ্য ক্ষেত্রে ভারত আমেরিকার সঙ্গে একদম ভালো ব্যবহার করে না ভারত।
স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি দু’দিনের ভারত সফরে  যাচ্ছেন ট্রাম্প। অনেকেই আশা করছেন সে সময়ে দু দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হবে। কিন্তু সফরের আগেই দু দেশের মধ্যে নানা বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে। দিল্লি চায় ওয়াশিংটনে যেন ভারতীয় ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে এবং বিনা শুল্কে মার্কিন বাজারে এদেশের পণ্যকে ঢুকতে দেওয়া হয়।
 
অপরদিকে ট্রাম্প সরকার চাইছে ভারতে কৃষিজাত পণ্য এবং চিকিৎসা যন্ত্রাংশের ব্যবসা করতে চায়। এছাড়া ডিজিটাল পণ্যসহ একাধিক মার্কিন পণ্য থেকে যেন ভারত শুল্ক প্রত্যাহার করে। মার্কিনীদের অভিযোগ, মার্কিন বাজারে ভারত বিশেষ সুযোগ পেলেও ভারতীয় বাজারে মার্কিন পণ্যকে শুল্কছাড় দেওয়া হয় না।
এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রিন্স জর্জ কাউন্টিতে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, ভারত তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। পাশপাশি ভারতের সঙ্গে দ্রুত বড় ধরনের বাণিজ্য চুক্তি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। যদিও আশ্বাস দিয়েছেন, ভারতের জন্য তিনি বড় কিছু ভেবে রেখেছেন। তবে সেটা নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
 
দু দেশের বাণিজ্য চুক্তির ব্যাপারে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইথিজারের সঙ্গে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযুষ গয়ালের কথা হয়েছে। যদিও এ বিষয়ে আটকে থাকা সমস্যাগুলোর সমাধানসূত্র বেরোয় নি। যার জেরে বাণিজ্য চুক্তি ঘিরেও ধোঁয়াশা তৈরি হচ্ছে।
 
এদিকে, ভারত সফর শেষ করার পরেই আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি চুক্তি সই করার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রস্তাবিত মার্কিন-তালিবান চুক্তির খুঁটিনাটি সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কাছে জানতে চাইবে ভারত। ওই চুক্তিতে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা কতটা, তারও আঁচ নেওয়ার চেষ্টা হবে।
 
নয়াদিল্লির আশঙ্কা, এই চুক্তির সুযোগ নিয়ে আফগানিস্তানে আবার নিজেদের কৌশলগত আধিপত্য পূর্ণমাত্রায় ফিরে পাবে ইসলামাবাদ। ভারত-বিরোধী সন্ত্রাসের সম্ভাবনাও বাড়বে। তবে আফগানিস্তান ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় রাজি নয় যুক্তরাষ্ট্র। তাছাড়া কাশ্মীর ইস্যুতেও এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করছে। সম্প্রতি কয়েকজন মার্কিন সিনেটর কাশ্মীর নিয়ে ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তবে কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো দেশের সাথে কথা বলতে নারাজ ভারত। সব মিলিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে।
Share With:
Rate This Article