Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি, সরকারের প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও ৭ দিন বাড়ল। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে। তাই ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।
 
আজ ১ এপ্রিল বুধবার ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ছুটির প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেন।
এতে করোনার কারণে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।
 
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বুধবারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৬ জন। আর এতে মৃত্যু হয়েছে ৬ জনের। ♦
 
 
Share With:
Rate This Article