Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন

বাংলাদেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন

বাংলাদেশে আরও ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জন

বাংলাদেশে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
 
আজ ১৬ মার্চ সোমবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
 
তিনি জানান, দেশে এখন করোনা ভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা আটজন। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পাঁচজন এখনো চিকিৎসাধীন।
 
নতুন আক্রান্তদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। তারা আগের আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্য।♦

 
 
 
Share With:
Rate This Article