Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রবাসবাংলাদেশী-আমেরিকানদের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদ সভা

বাংলাদেশী-আমেরিকানদের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদ সভা

বাংলাদেশী-আমেরিকানদের সঙ্গে বর্ণবাদী আচরণের প্রতিবাদ সভা

মিশিগানে বাংলাদেশী-আমেরিকানরা বর্ণবাদী আচরণের প্রতিবাদে এক সভার আয়োজন করেছে।

গত ২৫ অক্টোবর সিটি অব ওয়ারেনের কাউন্সিল মিটিংয়ে এক নাগরীক বাংলাদেশী-আমেরিকানদের সঙ্গে বর্ণবাদী আচরণ করে। এর প্রতিবাদে মিশিগানে সিটির সাত বাংলাদেশী-আমেরিকান কমিশনারের মধ্যে ছয় জনের সমন্বয়ে এক সভার আয়োজন করা হয়।

শনিবার (৫ নভেম্বর) সিটি অব ওয়ারেনের বিসমিল্লাহ রেস্টুরেন্টের হল রুমে এক কমিউনিটি টাউন হলে এ সভা আয়োজিত হয়।

সভায় বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি নেতৃবৃন্দের বিপুল উপস্থিতি হয়।

এছাড়া আরও উপস্থিত হয়েছিলেন সিটি অব ওয়ারেনের কাউন্সিল প্রেসিডেন্ট গ্রিন প্যাট্রিক, ভাইস প্রেসিডেন্ট গ্যারি ওয়াটস্‌, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাথন লেফার্টি।

কাউন্সিলম্যানদের বক্তব্যে তারা কমিশনারদের প্রতিবাদের প্রতি সম্মান জানান ও উক্ত নাগরিকের বর্ণবাদী আচরণের জন্য ঘৃণা প্রকাশ করেন।

কাউন্সিল প্রেসিডেন্ট গ্রিন প্যাট্রিক বাংলাদেশী কমিউনিটির প্রতি দুঃখ প্রকাশ করেন। তিনি সেদিনের কাউন্সিল মিটিংয়ে ওই ব্যক্তির বর্ণবাদী আচরণ, বক্তব্য ও কটাক্ষ বন্ধ না করার জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন।

এছাড়াও কাউন্সিলম্যান উপস্থিত বাংলাদেশী কমিউনিটির এবং আমেরিকান কমিউনিটির সকলের লিখিত প্রশ্নের উত্তর দেন।

উল্লেখ্য, সভায় উপস্থিত সকলের কাছ থেকে শুধুমাত্র লিখিত প্রশ্ন নেওয়া হয়।

সিটি অব ওয়ারেনের আয়োজক বাংলাদেশী-আমেরিকান কমিশনাররা হলেন, ফয়সাল আহমেদ (বোর্ড অব রিভিউ), খাজা শাহাব আহমেদ (বেউটিফিকেশন কমিশন), আজিজ চৌধুরী (বোর্ড অব রিভিউ), সুমন কবীর (ক্রাইম কমিশন), মাহমুদা মৌরি (প্ল্যানিং কমিশন), সীমা বেগম (হিস্ট্রি কমিশন)।


ছবি


Share With:
Rate This Article