Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদফ্লোরিডায় লেকে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু

ফ্লোরিডায় লেকে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু

ফ্লোরিডায় লেকে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ডের হোলিংসওয়ার্থ লেকে হঠাৎ করে শতশত সাপ জড়ো হয়েছে।
 
লেকল্যান্ড পার্কস এবং রিঅ্যাকশন অধিদফতরের কর্মকর্তারা বলছেন, ফ্লোরিডায় পানিতে বাস করা সাপদের এখন প্রজনন ঋতু। তাই সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে তারা এভাবে বেরিয়ে এসেছে।
 
লেকের চারপাশে টেপ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মানুষকে সচেতন করতে সেখানে লিখে দেয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা।
 
অধিদফতরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘প্রজনন ঋতু শুরু হওয়ায় লেকে সাপ জড়ো হয়েছে। এরা খুব একটা বিষধর নয়। মানুষ আগে থেকে আক্রমণ না করলে সাপগুলো সহজে তাড়া করে না।’
 
‘মৌসুম শেষ হলেই তাদের আলাদা-আলাদা জায়গায় চলে যাওয়ার কথা। ইকোসিস্টেমের জন্য সাপ খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের বিরক্ত করা উচিত নয়।’
 
Share With:
Rate This Article