Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৫

ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৫

ফুটবল মাঠে পদদলিত হয়ে মৃত্যু ১২৫

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচে দর্শকদের দুই গ্রুপের মারামারির পর ভিড়ের চাপ ও পদদলিত হয়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে।

দেশটির পূর্ব জাভা অলের মালাং শহরের এ ঘটনায় প্রথমে মৃতের সংখ্যা ১৭৪ বলা হলেও পরে সেটি সংশোধন করে পুনরায় প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, বিবিসি ও সিএনএন।

পূর্ব জাভার ডেপুটি গভর্নর ইমিল ডারডাক বলেছেন, কিছু নাম দুই বার গণনা করায় এমনটি হয়েছে। সংশোধিত তালিকায় মৃতের সংখ্যা ১২৫ জন। এর মধ্যে ১২৪ জনের পরিচয়ই নিশ্চিত হওয়া গেছে।

শনিবার রাতের অনুষ্ঠিত ফুটবল ম্যাচটিতে স্বাগতিক দল পরাজিত হওয়ার পর তার সমর্থকরা মাঠে নেমে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। মালাং স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল।

খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা।

খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আরেমা দলের সমর্থকরা মাঠে নেমে আসার পর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নিরীহ লোকজন প্রাণভয়ে দিগ্বিদিক ছুটতে থাকে।

এ সময় ভিড়ের চাপে বহু মানুষ মাটিতে পড়ে যায় এবং তারা আর উঠে দাঁড়াতে পারেনি।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে বলেও জানিয়েছে পিএসএসআই।

Share With:
Rate This Article