Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকফিলিপাইনে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৮

ফিলিপাইনে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৮

ফিলিপাইনে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৮

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় টোকিওগামী একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন।
 
গতকাল রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে বিধ্বস্ত ওই বিমানে ৮ জন আরোহী ছিলেন।
 
এর মধ্যে রোগী, চিকিৎসক, নার্স ও বিমান ক্রু ছিলেন। খবর সিএনএনের।
 
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় এতে আগুন ধরে যায়।
 
এ সময় লায়ন এয়ারের ফ্লাইট আরপিসি-৫৮৮০ অ্যাম্বুলেন্স বিমানটির সব যাত্রী নিহত হন।
 
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটিতে ১ জন রোগী, ১ জন চিকিৎসক, ৩ জন স্বাস্থ্যকর্মী ও ৩ জন ক্রু ছিলেন।
 
বিমানটি জাপানের রাজধানী টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্যেশে উড্ডয়ন করছিল।
 
ম্যানিলা বিমানবন্দরের ২ নম্বর রানওয়ে থেকে উড্ডয়ণের সঙ্গে সঙ্গে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়ে সব আরোহী নিহত হন। ♦
 
 
Share With:
Rate This Article