Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeজাতিসংঘপ্রতিবন্ধী অধিকার পর্যালোচনা করবে জাতিসংঘ কমিটি

প্রতিবন্ধী অধিকার পর্যালোচনা করবে জাতিসংঘ কমিটি

প্রতিবন্ধী অধিকার পর্যালোচনা করবে জাতিসংঘ কমিটি

বাংলাদেশসহ ৮ দেশের প্রতিবন্ধীদের অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবে প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক জাতিসংঘ কমিটি। আগামী ১৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেনেভায় জাতিসংঘ কমিটির অধিবেশন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে প্রতিবন্ধীদের পরিস্থিতি পর্যালোচনা করা হবে আগামী ২৪ আগস্ট বিকেলের ও ২৫ আগস্ট সকালের অধিবেশনে। এবারের অধিবেশনে বাংলাদেশ ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, জাপান, নিউজিল্যান্ড, কোরিয়া, লাও ও সিঙ্গাপুরের প্রতিবন্ধীদের অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানায়, জাতিসংঘের ১৮৫টি সদস্য রাষ্ট্র প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক সনদ অনুমোদন করেছে। ওই সনদ ও কমিটির সুপারিশগুলো সদস্য রাষ্ট্রগুলো কীভাবে পর্যালোচনা করছে তা নিয়মিত পর্যলোচনা করা হয়। এরই অংশ হিসেবে এবার ৮টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করতে বসবে জাতিসংঘ কমিটি। এই কমিটির সদস্যরা স্বতন্ত্র ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ।

Share With:
Rate This Article