Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
HomeUncategorizedপৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোলা বছরের প্রথম ব্লাডমুনের ছবি

পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোলা বছরের প্রথম ব্লাডমুনের ছবি

পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোলা বছরের প্রথম ব্লাডমুনের ছবি

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও সুপার ব্লাড মুন দেখতে সোমবার পৃথিবীর বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও চন্দ্রপ্রেমীরা।

বাংলাদেশ থেকে এ চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, এ চন্দ্রগ্রহণ দক্ষিণ-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক এবং অ্যান্টার্কটিকাসহ বেশ কয়েকটি অঞ্চলে দেখা গেছে।

এটিকে ক্যামেরাবন্দি করেছেন বিশ্বের নানা প্রান্তের আলোকচিত্রীরা।

উল্লেখ্য, চাঁদ, সূর্য ও পৃথিবী ঘুরতে ঘুরতে এক সরলরেখায় আসলে পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছায় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। এই ঘটনাকেই সংক্ষেপে চন্দ্রগ্রহণ বলে।

 

উত্তর মেসিডোনিয়ার স্কোপজে থেকে তোলা চাঁদের ছবি [স্বত্ব: জর্জ লিকোভস্কি, ইপিএ]

গ্রীসে পোসাইডনের মন্দিরের সামনে গ্রহণের আগে চাঁদ দেখতে জড়ো হয়েছেন মানুষ [স্বত্ব: রয়টার্স]

মস্কোর রেড স্কয়ারে একটি ভবনের চূড়ায় রাশিয়ার জাতীয় প্রতীকের পেছনে চাঁদ দেখা যাচ্ছে [স্বত্ব: কিরিল কুদরিয়াভস্তেভ, এএফপি]

ব্রাজিল থেকে তোলা চন্দ্রগ্রহণের ছবি [স্বত্ব: কার্ল ডি সুজা, এএফপি]

বলিভিয়ার রাজধানী লা পাজে ব্লাড মুনের ছবি তুলছেন উৎসাহীরা [স্বত্ব: হুয়ান কারিতা, এপি]

Share With:
Rate This Article