Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeভারতপিপিই পরে করোনা রোগীর বিয়ে (ভিডিও)

পিপিই পরে করোনা রোগীর বিয়ে (ভিডিও)

পিপিই পরে করোনা রোগীর বিয়ে (ভিডিও)

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া চলে আসা মেহমান সামলাতে হিমশিম খান অনেকেই। কিন্তু অতিথি যখন কোভিড-১৯ তখন আর কি-ই বা করার থাকে! তবে করোনার ভয়কে উপেক্ষা করেই এবার বিয়ে সারলেন এক ভারতীয় নবদম্পতি।

ভারতের রাজস্থানে বিয়ের আগে করোনা পরীক্ষা করার পর বিয়ের দিন টেস্টের রিপোর্ট হাতে পান পাত্র-পাত্রী। পাত্রের রিপোর্টে করোনা নেগেটিভ এলেও, শুভকাজে বাদ সাধে কোভিড-১৯। পাত্রীর করোনা পজেটিভ আসায় বিপাকে পড়েন সবাই। তবে উভয়পক্ষের সিদ্ধান্তে পিপিই পরেই বিয়ের পিঁড়িতে বসেন পাত্র-পাত্রী। শুধু বর-কনেই নয়, বিয়ের আসরে পিপিই পরে অংশ হাজির হন দুই পুরোহিতও। বিয়েবাড়ি বা কমিউনিটি সেন্টারে নয়, বরং স্থানীয় কোভিড সেন্টারে সংক্ষিপ্তভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রোববার রাজস্থানের শাহাবাদ জেলার এই অভূতপূর্ব ঘটনা এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক টুইটারে ভাইরাল হয়েছে বিয়ের ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, এএনআই থেকে শুরু করে বিবিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পেয়েছে এই বিয়ের খবর আর ভিডিও। অনেক ইউটিউব চ্যানেলেও শেয়ার হয়েছে ভিডিওটি।

এতে দেখা যায় ফেস শিল্ড আর পিপিই পরেই মালাবদল করছেন বর-কনে। শেরওয়ানি আর বিয়ের শাড়ির পরিবর্তে পিপিইতেই বিয়ের সাজে সেজেছেন দুজন। গ্লাভস, মাস্ক পরলেও বর অবশ্য পিপিইর ওপরে পাগড়ি পরতে ভুল করেননি। সব আনুষ্ঠানিকতার পর গ্লাভস পরেই মালাবাদল থেকে সম্প্রদান সবকিছুই হয়েছে তাদের মধ্যে। আর বিয়ে পড়ানোর জন্য দুই পুরোহিতও এসেছিলেন পিপিই পরে।

বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়ে যথেষ্ট সচেতন ছিল স্থানীয় প্রশাসন। যদিও সব সুরক্ষা মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবদম্পতির আত্মীয়স্বজনরা।❐

Share With:
Rate This Article