Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeভারতপিকে কেন কংগ্রেসবিমুখ

পিকে কেন কংগ্রেসবিমুখ

পিকে কেন কংগ্রেসবিমুখ

ভারতের বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কিশোর (পিকে)। এখন ভারতের শীর্ষ রাজনৈতিক পরামর্শক তিনি। ভোটে একাধিক দলের জয়ের পেছনের কারিগর তিনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, প্রশান্ত কিশোর এবার একটি দলের স্থায়ী সদস্য হতে যাচ্ছেন। দেশটির সবচেয়ে প্রাচীন ও প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে দলটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে এনিয়ে বৈঠকেও বসেছিলেন তিনি। কিন্তু প্রশান্ত কিশোর বিবিসিকে বলেছেন, কংগ্রেসকে ক্ষমতায় আনতে তিনি যে সংস্কার পরিকল্পনা দিয়েছিলেন, সেটা নিয়ে দলের সঙ্গে তার বনিবনা না হওয়ায় দলটিতে যোগ দিচ্ছেন না তিনি।

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। বিগত দুই লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ব্যাপক ব্যবধানে হারে কংগ্রেস। তাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে একটি কৌশল দিয়ে সাহায্য করার জন্য দলটির পক্ষ থেকেই প্রশান্ত কিশোরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি বলছেন, ‘আমরা সাবধানে একটি কৌশল প্রণয়ন করি। কংগ্রেস নেতৃত্ব মূল্যায়নের পর এ ব্যাপারে একমত হয় যে এটা দলের জন্য ভালো। কিন্তু কীভাবে কৌশলটি কার্যকর হবে, তা নিয়ে আমাদের মধ্যে বনিবনা হচ্ছিল না।’ তাই কংগ্রেসে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রশান্ত। এমপাওয়ার্ড অ্যাকশন গ্রুপ (ইএজি) নামে সম্প্রতি কংগ্রেসে নতুন একটি নীতিনির্ধারণী কমিটি গঠন করা হয়েছে। প্রশান্ত কিশোরকে ওই কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু কয়েক দিন জনমনে গুঞ্জন চলার পর এ প্রস্তাব ফিরিয়ে দিয়ে টুইট করে প্রশান্ত কিশোর বলেন, ‘আমার মত হলো, আমার চেয়ে বরং রূপান্তরমূলক সংস্কারের মাধ্যমে গভীর মূলে থাকা কাঠামোগত সমস্যাগুলো সমাধান করার জন্য কংগ্রেসের নেতৃত্ব ও সম্মিলিত ইচ্ছাশক্তির বেশি প্রয়োজন।’

প্রস্তাব প্রত্যাখ্যান করায় ইএজি গঠনে দলের সমস্যামূলক সিদ্ধান্তও একটি কারণ বলে জানান প্রশান্ত কিশোর। তিনি বলেন, ‘ইএজি কমিটির কোনো গঠনতান্ত্রিক যোগ্যতা ছিল না। সব সদস্য মনোনীত। আমি এটাকে সমস্যা মনে করেছি, কারণ এই কমিটি দলের গঠনতন্ত্র মেনে হয়নি এবং ভবিষ্যতে এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে।’ প্রশান্ত কিশোর বলছেন, কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আগে তার সঙ্গে দলটির নেতাদের গঠনমূলক আলোচনা হয়েছে এবং একটি কৌশলের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছিল। তার কথায়, ‘ভবিষ্যতে কংগ্রেস কীভাবে তাদের হারানো গৌরব ফিরে পাবে, সেটাই ছিল আমার কৌশল। সেখানে কোনো এক বা দুটো নির্বাচনে জয়ের লক্ষ্য ছিল না। এর লক্ষ্য ছিল দেশে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবার কংগ্রেসের অবস্থান সংহত করতে সহায়তা করা।’

Share With:
Rate This Article