Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপাক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ইমরানকে দেখলেই ‘ঘড়িচোর’ স্লোগান দিতে

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ইমরানকে দেখলেই ‘ঘড়িচোর’ স্লোগান দিতে

পাক স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ইমরানকে দেখলেই ‘ঘড়িচোর’ স্লোগান দিতে

নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে দ্বিতীয় লংমার্চ শুরু করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। স্থানীয় সময় গতকাল শুক্রবার লাহোরে এ কর্মসূচির উদ্বোধন করেন ইমরান খান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সেনাবাহিনীর প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু হয়।

বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পিটিআই চেয়ারম্যান লংমার্চের উদ্বোধন করেন। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই লংমার্চে রাজনীতি নেই, এটি সাধারণ কোনো আন্দোলনও নয়। এই কর্মসূচি হলো মুক্তির জন্য ‘জিহাদ’।

ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে ইমরান খান বলেন, ‘চোরদের’ দাস হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। নেতা-কর্মীদের তিনি বলেন, ‘আমাদের দেশকে মুক্ত করতে প্রস্তুত হোন। ’

অন্যদিকে ইমরান খানকে দেখা মাত্রই ‘ঘড়ি চোর’ স্লোগান দিতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) কর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির জেষ্ঠ্য নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

শনিবার জিও টিভি পক্ষ থেকে এ ব্যাপারে রানা সানাউল্লাহকে প্রশ্ন করা হলে তিনি ইমরানের সাম্প্রতিক তোষাখানা মামলার দিকে ইঙ্গিত করে বলেন, পিএমএল-এন কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে— এখন থেকে যেখানেই ইমরান খানকে দেখা যাবে, সেখানেই যেন তারা ‘ঘড়ি চোর’ স্লোগান দেয়।

সম্প্রতি তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। মামলার অভিযোগপত্র অনুযায়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে উপহার হিসেবে বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার প্রধান ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন জিনিসের ৫৮টি বাক্স উপহার হিসেবে পেয়েছিলেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, প্রেসিডেন্ট, মন্ত্রী, আইনপ্রণেতা বা সরকারের পদস্থ কর্মকর্তারা বিদেশিদের কাছ থেকে কোনো উপহার পেলে তা অবশ্যই রাষ্ট্রীয় তোশাখানায় জমা দিতে হবে। পরে তোশাখানা থেকে এসব উপহার তারা কিনে নিতে পারবেন।

তবে ইমরান খান নিয়মটি যথাযথভাবে অনুসরণ করেননি বলে উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বেশ কয়েকটি উপহার সামগ্রী তিনি তোশাখানায় জমা দেননি এবং গোপনে বিক্রি করেছেন। উপহারের মধ্যে কিছু দামি হাতঘড়িও ছিল, যেগুলোর আনুমানিক মূল্য ১৪ কোটি ২০ লাখ রুপি।

জিও টিভি

Share With:
Rate This Article