Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপাকিস্তান সফরে অ্যানজেলিনা জোলি

পাকিস্তান সফরে অ্যানজেলিনা জোলি

পাকিস্তান সফরে অ্যানজেলিনা জোলি

বন্যা দুর্গতদের সহায়তায় পাকিস্তানে এসেছেন হলিউডের নায়িকা অ্যানজেলিনা জোলি। তিনি আন্তর্জাতিক মানবিক কর্মী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি মঙ্গলবার বলেছে, বন্যায় দুর্গত মানুষকে সাহায্যের জন্য তিনি পাকিস্তান সফর করছেন। বন্যা ও ভারি বৃষ্টিতে পাকিস্তানে এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১৫০০ মানুষ।

ক্ষতিগ্রস্ত হয়েছে তিন কোটি ৩০ লাখ মানুষ। দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে গেছে। এই সফরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তা অনুধাবন করবেন জোলি। একই সঙ্গে তিনি সরাসরি লোকজনের সঙ্গে কথা বলবেন। তাদের প্রয়োজনের বিষয়ে কথা বলবেন। ভবিষ্যতে এমন দুর্ভোগ প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।

এর আগে ২০১০ সালে বন্যা ও ২০০৫ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে পাকিস্তান এসেছিলেন অ্যানজেলিনা জোলি। তখন তিনি ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক পরিষদের শুভেচ্ছা দূত।

Share With:
Rate This Article