Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদপশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবেন দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবেন দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবেন দিলীপ ঘোষ

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রীতিমত হুমকি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবেন।

‘আসাম, কর্নাটক ও উত্তরপ্রদেশে ‘শয়তানদের’ গুলি করে মারা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয় নি।

এর পরই তিনি হুমকি দেন, এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এ রাজ্যের ক্ষমতায় এলে লাঠি দিয়ে মারব, গুলি করব এবং জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেকানোর কোনও মুরোদ নেই।’

এর আগেও এ বিজেপির নেতা এ ধরনের বেফাঁস কথা বলেছেন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তার দাবি, দেশে দুই কোটি অনুপ্রবেশকারী মুসলমানের এক কোটি এই রাজ্যে।

প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দিলীপ রাজ্যের বিজেপিপ্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলে আসছেন। তিনি অসুস্থ মস্তিষ্কের। তার আসলে চিকিৎসা দরকার। জনগণই তাকে জবাব দেবে।

Share With:
Rate This Article