Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকনেপালে পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

নেপালে পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

নেপালে পুলিশের গুলিতে ভারতীয় যুবক নিহত

নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তরপ্রদেশে ভারত-নেপাল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আনন্দবাজার। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন পাপ্পু সিং নামে আরো এক যুবক।

বৃহস্পতিবার গভীর রাতে নেপালের বেলোরি বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নাম গোবিন্দ সিং (২৬)।

উত্তর প্রদেশের সীমান্তবর্তী পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানান, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে ৩ বন্ধু গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ নেপালের বেলোরি বাজারে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনও বিষয় নিয়ে ওই ৩ জনের মধ্যে বচসা হয়।এর মধ্যেই নেপাল পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার।

জয়প্রকাশ আরও জানান, গোবিন্দর অন্য দুই সঙ্গীর মধ্যে পাপ্পু এখনও নিখোঁজ। গুরমিত ভারতে ফিরে আসেন।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত লাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।❐

Share With:
Rate This Article