Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনির্ভয়ার ধর্ষক স্বামীর ফাঁসির আগেই স্ত্রীর ডিভোর্স দাবী

নির্ভয়ার ধর্ষক স্বামীর ফাঁসির আগেই স্ত্রীর ডিভোর্স দাবী

নির্ভয়ার ধর্ষক স্বামীর ফাঁসির আগেই স্ত্রীর ডিভোর্স দাবী

ভারতের দিল্লিতে  ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নির্ভয়ার গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া চার আসামির ফাঁসি আগামী ২০ মার্চ কার্যকর হওয়ার কথা রয়েছে। তিহার জেলে ভোর ৫টা ৩০ মিনিটে তাদের ফাঁসি হওয়ার কথা।
 
৪ ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং ও পবন গুপ্তা।
 
তবে ফাঁসির আগেই এই ৪ জনের অন্যতম অক্ষয় সিং স্ত্রী দাবি করেছেন, তার স্বামীর ফাঁসির আগে তাকে ডিভোর্স দিতে হবে।
 
ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বিহারের আওরঙ্গাবাদের একটি স্থানীয় আদালতে এ আবেদন করেছেন অক্ষয় সিং স্ত্রী পুনিতা।
 
নিজের আবেদনে তিনি বলেছেন, একজন বিধবার জীবন নিয়ে তিনি বাঁচতে চান না। তাই ২০ মার্চ তার স্বামীর ফাঁসির আগে তিনি ডিভোর্স চান। আগামী ১৯ মার্চ এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।
 
পুনিতার আইনজীবী মুকেশ কুমার সিং জানিয়েছেন, স্বামী ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ডিভোর্স চাওয়ার অধিকার আছে তার স্ত্রীর। হিন্দু বিবাহ আইনের ১৩(২)(II) ধারা বলছে– যে কোনও নারী স্বামী যদি ধর্ষণ বা বিকৃতকামে দোষী সাব্যস্ত হয়, তা হলে তার স্ত্রী চাইলে ডিভোর্স পেতে পারে।
 
প্রসঙ্গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে ২৩ বছরের ওই তরুণী তার বন্ধুর সঙ্গে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন দক্ষিণ দিল্লিতে।
 
ফেরার পথে তারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় একটি ফাঁকা বাসে তাদের তুলে নেওয়া হয়। বাসে ছিল ৬ জন ব্যক্তি।
 
এর পর তারা ওই তরুণীকে ধর্ষণ ও লোহার রড দিয়ে নির্যাতন করে কয়েক ঘণ্টা ধরে।
 
তার পর রাস্তায় ছুড়ে ফেলে দেয়। তার সঙ্গীও আহত হন। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। গোটাভারত ক্ষোভে গর্জে উঠেছিল এমন অমানুষিক বর্বরতার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্ব দিয়ে এ খবর প্রকাশ করে। ♦
 
 
 
Share With:
Rate This Article