Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeভারতনির্বাচনের ঠিক সাত দিন আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার

নির্বাচনের ঠিক সাত দিন আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার

নির্বাচনের ঠিক সাত দিন আগে বিজেপির নির্বাচনী ইস্তেহার

বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের দিন আপাতত ঠিক হয়েছে আগামী ২১ মার্চ। অথচ আগামী ২৭ মার্চ রাজ্যের প্রথম দফার নির্বাচন। প্রথম দফা নির্বাচনের ঠিক সাত দিন আগে। এ প্রসঙ্গে বিজেপির এক রাজ্য স্তরের নেতা জানান, আমাদের কথা সারা বছর ধরে মানুষের কাছে পৌঁছে দিই। আমাদর নির্বাচনের আগে মানুষকে ইস্তেহারের মাধ্যমে বোঝাতে হয় না যে আমরা মানুষের জন্য কি করব, কি করেছি আর কি করতে চাই।

ইদানিং রাজ্যে প্রার্থী দেওয়া নিয়ে বিজেপির প্রকাশ্যে অন্তর্কলহ জানিয়ে দিচ্ছে দলে নেতৃত্বের অভাব রয়েছে। সেকারণেই দলে এভাবে প্রার্থীর নাম ঘোষণার পর এমন বিক্ষোভ, নেতাদের আক্রমণ, পার্টি অফিসে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটেছে।

এখন প্রশ্ন হচ্ছে বিজেপি দাবি করছে তারা ২০০ আসনে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। তাহলে প্রার্থী দেওয়া ও নির্বাচনী ইস্তেহার প্রকাশ নিয়ে বিজ্রেপি দলের মধ্যে কী কোনও সমন্বয় ছিল না? না হলে কেনও প্রার্থী দেওয়া নিয়ে এতো হাঙ্গামা হচ্ছে, যার ফলে অমিত শাহকে রাজ্য নেতৃত্বের সঙ্গে রাত জেগে বৈঠক করার পরও সমস্যা না কাটায় দিল্লিতে রাজ্য নেতৃত্ত্বকে ডেকে পাঠাতে হচ্ছে।

প্রথম দফা নির্বাচনের সাত দিন আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার যে লক্ষ্য বিজেপি নিয়েছে সেটা কোনও ভাবেই মানুষের কাছে নিজেদের বক্তব্য নিয়ে পৌঁছনোর জন্য যথেষ্ট সময় নয় বলে বিজেপি-র এক রাজ্য নেতা মনে করেন। তিনি বলেছেন, “দল বড় হচ্ছে। পাশাপাশি দলের শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এভাবে অন্য দলের থেকে লোক এনে দলের বহর বাড়ালে এটাই হয়। এর প্রভাব নির্বাচনে পড়তে বাধ্য। কিন্তু এই সত্যটা জেনে, বুঝেও চুপ করে থাকতে হচ্ছে।

কলকাতা২৪/৭

Share With:
Rate This Article