Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের অপর অংশের রমজান উপলক্ষে খাদ্য সহায়তা

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের অপর অংশের রমজান উপলক্ষে খাদ্য সহায়তা

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের অপর অংশের রমজান উপলক্ষে খাদ্য সহায়তা

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক মহানগর মহানগর আওয়ামী লীগের অপর একটি অংশ নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত ও আনডকুমেন্টেড বাংলাদেশি পরিবারগুলোর মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের এ অংশটির পক্ষ থেকে জানানো হয়, গেল ৯ মে শনিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে স্ট্রিটে স্থানীয় সময় দুপুরে বিদ্যমান করোনা পরিস্থিতিকে সামনে রেখে পবিত্র রমজান উপলক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী করোনায় আক্রান্ত ও আনডকুমেন্টেড বাংলাদেশি পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়,  খাদ্যসামগ্রী বিতরণের সময় সাবেক মন্ত্রী, ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য জনাব কর্নেল (অব:) ফারুক খান এমপি ঢাকা থেকে টেলিফোনে যুক্ত হয়ে বাংলাদেশ সরকার নিউ ইয়র্ক বাসীর উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন। 

খাদ্যসামগ্রী বিতরণের এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাসুদ হোসেন সিরাজী, সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, মো. শিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক শিবলী সাদিক শিবলু, মাহফুজুল হক হায়দার, শ্রম সম্পাদক মো. বাবুল।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্যাকসন হাইটস এলাকায় খাদ্যসামগ্রী বিতরণের পর নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত পরিবারে বাসায় গিয়ে রমজানের উপহার সামগ্রী পৌছে দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক।

পরে অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে নিজেদেরকে বিভিন্ন দলে ভাগ করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের এ অংশটির পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেন। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।◉

Share With:
Rate This Article