নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতার করোনায় মৃত্যু
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নবেন্দু বিকাশ দাস জানিয়েছেন।
তিনি জানান, বিদ্যুৎ দাস ২৩ দিন ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।
প্রকৌশলী বিদ্যুতের বয়স হয়েছিল ৫৮ বছর। সন্দ্বীপের সন্তান বিদ্যুৎ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেলেন।
গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৬৭ বাংলাদেশির মারা গেলেন।◉








