Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে পিটিয়ে ট্যাক্সি চালককে হত্যা, ২ খুনির আত্মসমর্পণ

নিউ ইয়র্কে পিটিয়ে ট্যাক্সি চালককে হত্যা, ২ খুনির আত্মসমর্পণ

নিউ ইয়র্কে পিটিয়ে ট্যাক্সি চালককে হত্যা, ২ খুনির আত্মসমর্পণ

ভাড়া চাওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছে একজন ট্যাক্সি ড্রাইভারকে। গত শনিবার ব্রুকলিনের রকওয়ে এলাকায় এই নৃশংস ঘটনা ঘটেছে।

সন্ত্রাসীদের বেদম প্রহারে নিহত ট্যাক্সি চালকের নাম কুটিন গাইমাহ। তার বয়স ৫২। আফ্রিকান বংশোদ্ভুত কুটিন গাইমাহ সপরিবারে ব্রঙ্কসে বসবাস করতেন। তিনি রেখে গেছেন অসহায় স্ত্রী ও চার শিশু সন্তান। সন্তানদের বয়স যথাক্রমে ৩, ৫,৭ ও ৮ বছর।

শনিবার সকাল সাড়ে ৬টায় কুটিন ৪ জন যাত্রীকে ব্রুকলিনের রকওয়ে এলাকার বিচ ৫৪ স্ট্রিটে নিয়ে যান। যাত্রীরা ভাড়া না দিয়েই চলে যাচ্ছিল। কুটিন ভাড়ার জন্য তাদের পেছন পেছন যান। হঠাৎ তারা তাকে ধরে মারধর শুরু করে। একজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়েন কুটিন। আরভিন প্লে গ্রাউন্ড এলাকা থেকে অজ্ঞান অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কুইন্সের সেন্ট জনস হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

খুনীদের ধরতে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছিল। পুলিশ হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করে। খুনীদের ২ জন গত বুধবার রাতে ১০১ প্রিসিংকট স্টেশন হাউজে গিয়ে আত্মসমর্পন করে। তারা এখন পুলিশ হেফাজতে। হত্যাকান্ডের সাথে জড়িত আরো ৩ জনকে পুলিশ খুঁজছে।

কুটিনের মৃত্যুতে নিউ ইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভারসের নেতা ফারনান্দো ম্যাটো তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, খুনিদের ধরে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। খুনিদের ধরিয়ে দিতে পারলে ফেডারেশন ১৫ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল।

কুটিনের ট্যাক্সি কোম্পানি বিগ অ্যাপেল ট্যাক্সি ফ্লিট ম্যানেজমেন্ট তার অন্ত্যেষ্টিক্রিয়ার যাবতীয় খরচ বহন করবে। কুটিনের ফ্যামিলির জন্য ‘গো ফান্ড মি’ তহবিলে গত বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ ডলার জমা পড়েছে। এ ঘটনায় নিউইয়র্ক ট্যাক্সি ওর্য়াকার্স এলায়েন্স, বেঙ্গল সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা আবু তালেব চান্দু ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ট্যাক্সি পেশার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ওসমান চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, নিউ ইয়র্কে সম্প্রতি ট্যাক্সি ও উবার চালকদের ওপর আক্রমণের ঘটনা বেড়ে গেছে। গত ২৫ জুন ম্যানহাটনের থার্ড এভিনিউ ও ৯৭ স্ট্রিটে বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার আলী আক্রমণের শিকার হন। কোনও ভাবে বেঁচে যান তিনি। হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন ছিলেন। মাথায় মারাত্মক আঘাতের কারণে অনেক স্মৃতি তিনি হারিয়ে ফেলেছেন। জ্যাকসন হাইটস এলাকায় বসবাসরত আলী এখন পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করছেন। নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের সাথে জড়িত মোহাম্মেদ টিপু সুলতান রূপসী বাংলাকে বলেন,আমরা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একইসঙ্গে ট্যাক্সিচালকদের নিরাপত্তার বিষয়ে পুলিশের বিশেষ তৎপরতারও দাবি জানাচ্ছি।

Share With:
Rate This Article