Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে কার্বন মনোক্সাইড অ্যালার্টের পর পাঁচ ব্যক্তি হাসপাতালে ভর্তি

নিউ ইয়র্কে কার্বন মনোক্সাইড অ্যালার্টের পর পাঁচ ব্যক্তি হাসপাতালে ভর্তি

নিউ ইয়র্কে কার্বন মনোক্সাইড অ্যালার্টের পর পাঁচ ব্যক্তি হাসপাতালে ভর্তি

নিউ ইয়র্ক ইস্ট হার্লেমের এক ভবনে শনিবার কার্বন মনোক্সাইড সতর্ক সংকেত (কার্বন মনোক্সাইড ডিক্টেটর অ্যালার্ম) বেজে উঠে বন্ধ হয়ে যাওয়ার পর পাঁচ ব্যক্তি বিষক্রিয়ায় আক্রান্ত হন। কর্মকর্তারা জানান, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে ২৪৫ ইস্ট ১১০ স্ট্রিটের ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবনের ওপর তলায় অ্যালার্মটি বেজে ওঠে।

পাঁচজনকেই ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেখানে বিষক্রিয়ায় আক্রান্তদের জন্য কোনও জরুরী বিভাগ নেই।

জানা যায়, নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের এক রেডিও ব্রডকাস্টার অ্যালার্ম রিডিং সর্বোচ্চ ৪০০এস মাত্রার ছিল বলে রিপোর্ট করে।

সাধারণত ৫১ পিপিএম থেকে ১০০ পিপিএম’ মাত্রাকে মাঝারি স্তরকে অ্যালার্ম রিডিং হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ১০১ পিপিএম মাত্রাও কখনও কখনও লক্ষণ বিবেচনায় বিপজ্জনক হিসেবে বিবেচিত হতে পারে।❐

নিউ ইয়র্ক পোস্ট

Share With:
Rate This Article