Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ল

নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ল

নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়ল

করোনাভাইরাসের কারণে শাটডাউন চলতে নিউইয়র্কে শাটডাউনের মেয়াদ বাড়িয়ে ২৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

সোমবার গভর্নর এন্ড্রু কওমো শাটডাউনের মেয়াদ বাড়িয়ে বলেন, কোভিড-১৯ এ মৃত্যুর হার গত দুদিনে কার্যকরভাবে কমলেও স্কুল ও বিনা দরকারি ব্যবসায়ী কার্যক্রম অবশ্যই ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

গভর্নর এন্ড্রু আরও বলেন, এখন ঢিলেমি করার সময় নয়। সামাজিক দূরতের¡ নিয়ম না মানলে জরিমানা ৫শ ডলার থেকে এক হাজার ডলার করা হবে বলেও তিনি জানান।

সোমবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসের মূল কেন্দ্র নিউইয়র্কে মোট আক্রান্ত ১ লক্ষ ৩১ হাজার ৮৩০ জন। এর মধ্যে মারা গেছেন ৪,৭৫৮ জন। রবিবার থেকে এ সংখ্যা ৫৯৯ বেশি।

শনিবার নিউইয়র্কে কেবল একদিনে ৬৩০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল, এটি ছিল করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ মৃত্যু।

গভর্নর এন্ড্রু বলেন, এর পর থেকে প্রতিদিনের মৃুত্যর সংখ্যা কমে আসলেও এই অঙ্গরাজ্য সম্ভবত সংকটের সর্বোচ্চ চূড়ায় রয়েছে। তাই বিধিনিষেধ শিথিল করা ভুল হবে।

জন হপকিন্স ইউনিভার্সিটির মতে, যক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ জন। এর মধ্যে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। ১ লাখ ৩১ হাজার ৮৩০ জন।◉

 

 

Share With:
Rate This Article