Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কনিউইয়র্কে পাতাল রেলে গুলি, বহু হতাহত

নিউইয়র্কে পাতাল রেলে গুলি, বহু হতাহত

নিউইয়র্কে পাতাল রেলে গুলি, বহু হতাহত

নিউইয়র্কের ব্রুকলিনে একটি পাতালরেল স্টেশনে বেশ কিছু মানুষকে গুলি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে অনলাইন বিবিসি বলেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সানসেট পার্কে ৩৬তম স্ট্রিট স্টেশনে এই গুলি করা হয়েছে।

এলাকাবাসীকে ওই এলাকা এড়িয়ে চলতে বা বিলম্বে সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। দুই দিক থেকে আসা কমপক্ষে চারটি ট্রেন লাইনের ট্রেনকে বিলম্বিত করা হয়েছে।

এতে প্রকৃতপক্ষে কতজন হতাহত হয়েছেন তা পরিষ্কারভাবে এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে তোলা অনেক ছবিতে দেখা যাচ্ছে স্টেশনের মেঝেতে রক্তাক্ত হয়ে পড়ে আছেন যাত্রীরা। অবিস্ফোরিত বিস্ফোরক সহ বেশ কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে।

Share With:
Rate This Article