নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত ঘোষণার পর তার এই সফল বাতিল করা হয়।
রবিবার তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ার তথ্য জানায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর রাতেই বৈঠকে বসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং বৈঠকে স্বল্প পরিসরে অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠান শেষে দুই রাষ্ট্রপ্রধানের এক বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ও বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কারণে তা বাতিল হলো।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩ হাজার ৮২৮ জন।
এরকম পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচির সীমাবদ্ধতা ও বিশেষ পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের। ♦








