Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদদ্রব্যমূল্য বেশি রাখায় ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্য বেশি রাখায় ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্য বেশি রাখায় ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী আড়তে দ্রব্যমূল্য বেশি রাখায় ৩১টি আড়ত এবং একটি হিমাগারকে ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
 
শনিবার র‌্যাব-১০-এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
 
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, তিনদিন আগেও প্রতি কেজি পেয়াঁজ পাইকারি বিক্রি হয়েছে ২৮-৩১ টাকা। সেটা কোনও কারণ ছাড়াই গতকাল বিক্রি করেছে ৬৫-৭০ টাকা। আর খুচরা বাজারে ৮০-৮৫ টাকা।
 
১২-১৪ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হতো আলু, সেটা করে ফেলল ২৫-৩০ টাকা। আজ (শনিবার) সকালে যখন যাত্রাবাড়ী আড়তে ক্রেতা সেজে ইউনির্ফম ছাড়া ফোর্স নিয়ে প্রবেশ করলাম তখনও দেখলাম গতকালের চিত্র।
 
কিন্তু যখনই বুঝল মোবাইল কোর্ট আসছে তখনই পেয়াঁজ হলো ৩৫-৪০ টাকা আর আলু হলো ১৪-১৬ টাকা কেজি।
 
অতিরিক্ত মূল্যে পেঁয়াজ ও আলু বিক্রয় করায় যাত্রাবাড়ীর ৩১টি আড়তকে এবং আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ মাছ মজুদ করায় একটি হিমাগারকে মোট ৫০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ♦
 
 
 
 
Share With:
Rate This Article