Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeভারতদিল্লিসহ উত্তর ভারতে ৪০ বছরের রেকর্ড বৃষ্টি, সেনা সদস্যসহ নিহত ১২

দিল্লিসহ উত্তর ভারতে ৪০ বছরের রেকর্ড বৃষ্টি, সেনা সদস্যসহ নিহত ১২

দিল্লিসহ উত্তর ভারতে ৪০ বছরের রেকর্ড বৃষ্টি, সেনা সদস্যসহ নিহত ১২

ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে শনিবার। এতে করে আকস্মিক বন্যার কবলে পরে দেশটির বিভিন্ন অঞ্চল।

প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত ২৪ ঘন্টায় পৃথক ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া রাজস্থানের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

এনডিটিভি জানায়, দিল্লিতে বাসার ছাদ ধসে নিহত হয়েছেন ৫৮ বছর বয়সী এক মহিলা। এ ছাড়া রাজস্থানে ২৪ ঘন্টার ব্যবধানে প্রবল বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। চিতোরগড়ে বজ্রপাতে একজন মহিলা ও একজন পুরুষ নিহত এবং সাওয়াই মাধোপুরে পৃথক ঘটনায় দুজন পুরুষ ডুবে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া উত্তরপ্রদেশের মুজাফফরনগরে রবিবার ভোরে প্রবল বৃষ্টিতে ঘর ধসে মা ও ছয় বছরের মেয়ের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশের সিমলাতেও ঘর ধসে নিহত একই পরিবারের তিনজন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় আকস্মিক বন্যায় ভেসে মারা গেছে দুই সেনা সদস্য।

প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে। আবহাওয়া বিভাগের তথ্যমতে, শহরে গত ২৪ ঘন্টায় ১৫৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৮২ সালের পর থেকে জুলাই মাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকায় রবিবারও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। গুরুগ্রামের বেশ কয়েকটি অংশ জলাবদ্ধতা এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে।

আগামী আরও কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এদিকে অবিরাম বৃষ্টি ও ভূমিধসের কারণে টানা তৃতীয় দিনের মতো বার্ষিক অমরনাথ যাত্রা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া রাস্তা ধসে শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় ৩০০০ যানবাহন আটকা পড়েছে।

এ ছাড়া প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় রেড ও অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে হিমাচল ও কেরালায়।

Share With:
Rate This Article