Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeভারতদিল্লির পৌরনির্বাচনেও আম আদমির জয়

দিল্লির পৌরনির্বাচনেও আম আদমির জয়

দিল্লির পৌরনির্বাচনেও আম আদমির জয়

বিধানসভা না হলেও প্রায় ২৫ বছর ধরে দিল্লি পৌরসভার নেতৃত্ব ছিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাতে। এবার তাও বেহাত হয়ে গেল। পৌরসভা নির্বাচনের বুথফেরত ফলে ২৫০ ওয়ার্ডের মধ্যে আম আদমি পার্টি (আপ) পেয়েছে ১৩১টি। বিজেপি জিতেছে ১০২টি, আর কংগ্রেস পেয়েছে ১০টি।

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, বিকাল তিনটা পর্যন্ত সাতটি ওয়ার্ডের ফল আসেনি। তবে, তিনটিতে আপ এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে একটিতে। বাকি তিনটির খবর জানা যায়নি।

দিল্লি পৌরসভার এবারের নির্বাচন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর এ নির্বাচনে যেকোনো মূল্যে জিততে চেয়েছিল বিজেপি। সবচেয়ে বড় কথা, প্রায় ২৫ বছর পর পৌরসভাটির নেতৃত্ব থেকে বিদায় নিচ্ছে বিজেপি। অথচ পৌরনির্বাচনে বিজেপির প্রার্থীদের পক্ষে কয়েক ডজন র‌্যালিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্যদিকে, এবারের নির্বাচনের আগ পর্যন্ত দিল্লি পৌরসভা তিনভাগে বিভক্ত ছিল। গত মে মাসে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পৌরসভা একীভূত হয়। এরপর এটাই প্রথম নির্বাচন।

Share With:
Rate This Article