Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeভারতত্রিপুরার সরকারকে বর্বর ও নিষ্ঠুর বললেন মমতা

ত্রিপুরার সরকারকে বর্বর ও নিষ্ঠুর বললেন মমতা

ত্রিপুরার সরকারকে বর্বর ও নিষ্ঠুর বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জী ত্রিপুরার বিজেপি সরকারকে বর্বর ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন।

কোলকাতার এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার বিজেপিশাসিত ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতাদের দেখতে গিয়ে এ কথা বলেন মমতা।

সেখানে তিনি সম্প্রতি ত্রিপুরায় আক্রান্ত হওয়া তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহাকে দেখতে যান এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

মমতা ত্রিপুরা সরকার সম্পর্কে বলেন, ওরা নিজেরাই অত্যাচার করছে। বর্বর সরকার। নিষ্ঠুর সরকার। নির্দয় সরকার। পাশবিক সরকার।

বিজেপিশাসিত রাজ্যে সাংবাদিকদেরও কথা বলতে দেয় না, ত্রিপুরায় আপনারা নিজেরা কথা বলে দেখুন। সাংবাদিক বলুন, সমাজকর্মী বলুন, রাজনৈতিক কর্মী কাউকে কথা বলতে দেয় না। তবে এভাবে চলবে না। আমরা লড়াই করবো।

সবার বিরুদ্ধে এফআইআর করে যদি মনে করে যে তারা আন্দোলনে নামলেই অ্যারেস্ট করবে, এটা ওদেরও মনে রাখতে হবে, এখানে পশ্চিমবঙ্গে আইন কিন্তু আমাদের হাতেও আছে। আমরা এটা কার্যকর করতে চাই না। আশা করি ‘চ্যারিটি বিগিনস অ্যাট হোম’।

মমতা বিজেপিশাসিত ত্রিপুরায় তৃণমূল নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে বলেন, ‘ওরা সারাক্ষণ গ্রেফতার করছে, ভীষণ অত্যাচার করছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞেস করতে চাই এখন উনি কী করবেন?

কয়টা মানবাধিকার কমিশন এসেছে? কয়টা নারী কমিশন এসেছে? ত্রিপুরার ঘটনায় কোর্টে কয়টা কেস হয়েছে?

মমতা বলেন, ত্রিপুরায় অরাজকতা চলছে। বিজেপিকে কারও ভোট দেওয়া উচিত নয়।

Share With:
Rate This Article