Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeখেলাধুলাতৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলংকা

তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলংকা

তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলংকা

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে শ্রীলংকা। চার হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে সফরকারীদে সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। বাংলাদেশের চেয়ে এখনো পিছিয়ে আছে ৮৩ রানে। অ্যাঞ্জেলো মাথুস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রানে অপরাজিত রয়েছেন।

বৃষ্টি বাগড়ায় সারা দিন খেলা হয়েছে ৫৩ ওভার। দিনের শুরুতেই প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে বোল্ড করেন এবাদত হোসেন। ১২ বল মোকাবেলা করে রানের খাতা খেলা হয়নি নিয়মিত টেল এন্ডার ব্যাটারের। দিনের দশম ওভারে গুরুত্বপূর্ণ উইকেট দিমুথ করুনারত্নেকে (৮০) বোল্ড করে সাজঘরে ফেরান সাকিব। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা লংকান অধিনায়ক গতকাল ব্যক্তিগত ইনিংসে যোগ করতে পারেন মাত্র ১০ রান। দুই উইকেটে ১৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল শ্রীলংকা। গতকাল দলীয় স্কোরে ২১ রান যোগ করতেই হারায় আরো দুটি উইকেট। এতে কিছুটা চাপে পড়ে যায় দলটি।

পঞ্চম উইকেটে ম্যাথুস-ধনাঞ্জয়া সেই চাপ সামলানোর দায়িত্ব নেন। দু’জনের সাবধানী ব্যাটিংয়ে আর কোনো বিপদ ছাড়া প্রথম সেশন পার করে শ্রীলংকা। মধ্যাহ্ন বিরতির আগে শেষ ওভার করতে এসেছিলেন সাকিব। মিরপুরের মেঘে ঢাকা আকাশ এর আগে থেকেই আভাস দিচ্ছিল বৃষ্টির। সাকিব এক বল করার পরই ঝুম বৃষ্টি শুরু হয়। দৌড়ে ক্রিকেটাররা ঢুকলেন ড্রেসিংরুমে। ৫ বল আগে আম্পায়াররা মধ্যাহ্ন বিরতির ডাক দেন। বেলা ১২টার দিকে শুরু হয় বৃষ্টি, শেষ হয় ২টার পর। মাঠ খেলার উপযোগী হতে সময় লাগে আরো ২ ঘণ্টা। ৪টার দিকে শুরু হয় পুনরায় খেলা।

মাঠে নেমে ধনঞ্জয়া ডি সিলভার-ম্যাথুসের শক্ত প্রতিরোধের সামনে শুরু হয় বাংলাদেশি বোলারদের লড়াই। দেখে-শুনে খেলে দু’জনেই তুলে নেন হাফসেঞ্চুরি। ফিফটির পর ধনাঞ্জয়াকে ফিরিয়ে দারুণ ব্রেক থ্রু দেন সাকিব। ইনিংসের ৮৮তম ওভারের পঞ্চম বলটি ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন ধনাঞ্জয়া। সাকিব উইকেটের আবেদন করেননি। কিন্তু পেছন থেকে লিটন, শান্ত এবং সম্মুখে থাকা জয় আবেদন করে যান। আম্পায়ার জো উইলসন তাতে সাড়া দেননি। সতীর্থদের আত্মবিশ্বাসী আবেদনে মুমিনুল রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় ধনাঞ্জয়ার আলতো ব্যাটে ঘেঁষে বল লিটনের গ্লাভসবন্দী হয়। ৯৫ বলে ৫৮ রান করেন এই ব্যাটার। পঞ্চম উইকেটে ম্যাথুস-ধনাঞ্জয়া গড়েছিলেন ১০২ রানের জুটি। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিব ও এবাদতের শিকার দুটি উইকেট।

এর আগে মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ ও লিটন দাসের ১৪১ রানে ভর করে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Share With:
Rate This Article