Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeবাংলাদেশতীব্র শীতে চলছে শিক্ষার্থীদের অনশন, ১১ জন অসুস্থ

তীব্র শীতে চলছে শিক্ষার্থীদের অনশন, ১১ জন অসুস্থ

তীব্র শীতে চলছে শিক্ষার্থীদের অনশন, ১১ জন অসুস্থ

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের চলমান আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। উপাচার্যের বাসভবনের সামনে খোলা আকাশের নিচে পাকা সড়কের ওপর মাঘের তীব্র শীতে রাতযাপন করছেন অনশনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্হ চার জনকে পার্শ্ববর্তী দুই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার দুপুর আড়াইটা থেকে এ আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। এতে ১৫ জন ছাত্র ও ৯ ছাত্রীসহ মোট ২৪ জন অংশ নেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে সাত অনশনকারীকে ক্যানোলার মাধ্যমে লিকুইড স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্টারি দেওয়া হয়। অন্যদিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. নাজমুল হাসানের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম সন্ধ্যা থেকে সেখানে অবস্থান করে। ডা. নাজমুল জানান, তারা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিকভাবে সেখানে অবস্থান করবেন।

বিশ্ববিদ্যালয় পরিস্থিতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক বলেন, অনেক হয়েছে। আর না। তিনি বলেন, শাবির শিক্ষার মান অনেক উন্নত পর্যায়ের। এটাকে বেহাত করা চলবে না। এই অচলাবস্থার পরিসমাপ্তি প্রয়োজন। সুজন সভাপতি বলেন, ছোট এক সমস্যাকে অহেতুক টেনে বড় করা হয়েছে। দ্রুত এর সমাধান করা প্রয়োজন। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী বলেন, বিষয়টি প্রথমেই সমাধান করতে না পারাটা ব্যর্থতা। এখন শিক্ষার স্বার্থে এর আশু সমাধান করা উচিত।

Share With:
Rate This Article