Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeভারততাজমহলের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি

তাজমহলের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি

তাজমহলের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি

এক কোটি টাকার সম্পত্তি এবং পানিকরের নোটিশ পাঠানো হয়েছে তাজমহল কর্তৃপক্ষকে। এই বকেয়া দ্রুত মেটানোর নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে আগরা পুরনিমগম। বকেয়া যে বিল তাজমহল কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে তা ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষের, নোটিশে এমনটাই জানিয়েছে পুরনিগম। শুধু তাই-ই নয়, পুরনিগম হুঁশিয়ারি দিয়েছে, ১৫ দিনের মধ্যে এই বকেয়া না মেটালে সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে।

তাজমহলের তত্ত্বাবধানে যারা রয়েছে, সেই ভারতীয় সর্বেক্ষণ বিভাগ (এএসআই) বকেয়া টাকা মেটানোর নোটিশ পেয়ে স্তম্ভিত। তাদের দাবি, ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথম কর দেওয়ার জন্য নোটিশ পেল তাজমহল। তবে এটা ভুলবশত পাঠানো হয়েছে বলেই মনে করছে এএসআই।

এক সংবাদমাধ্যমকে এএসআইয়ের এক শীর্ষ কর্মকর্তা রাজকুমার পটেল জানিয়েছেন, তাজমহল এবং আগরা ফোর্টকে বকেয়া মেটানোর জন্য ৩টি নোটিশ পাঠানো হয়েছে। যার পরিমাণ ১ কোটি টাকার বেশি।

পটেল বলেন, আমাদের মনে হয়, এই ধরনের নোটিস ভুল করে পাঠানো হয়েছে। কোথাও একটা ভুল হয়েছে। প্রথমত, কোনও সৌধের ক্ষেত্রে সম্পত্তি কর প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশ-সহ দেশের অন্যান্য রাজ্যের আইনে এ বিষয়ে উল্লিখিত আছে।

কেন পানিকর চাওয়া হল, সে বিষয়টিও স্পষ্ট নয় বলে দাবি পটেলের। তার কথায়, এ ধরনের দাবি আগে কখনও করা হয়নি। বাণিজ্যিক ক্ষেত্রে আমরা পানি ব্যবহার করি না।

সুতরাং তার পরেও এ ধরনের নোটিস কেন পাঠানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পটেল। তিনি জানান, এর আগেও ৫ কোটি টাকা করের নোটিশ পাঠিয়েছিল ক্যান্টনমেন্ট বোর্ড। তবে এএসআই সৌধ সংক্রান্ত সরকারি আইন অনুযায়ী জবাব দিয়েছিল।

Share With:
Rate This Article