Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকতাইওয়ান সফরে মার্কিন গভর্নর এরিক হোলকম্ব

তাইওয়ান সফরে মার্কিন গভর্নর এরিক হোলকম্ব

তাইওয়ান সফরে মার্কিন গভর্নর এরিক হোলকম্ব

তাইওয়ান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের রিপাবলিকার গভর্নর এরিক হোলকম্ব। তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাইওয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা ঘোষণার কয়েক দিনের মাথায়ই মার্কিন গভর্নর দেশটি সফরে গেলেন। এ খবর দিয়েছে টিআরটি।

খবরে জানানো হয়, তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর নজিরবিহীন সামরিক মহড়া চালিয়ে জবাব দেয় চীন। যুক্তরাষ্ট্র চীনের এমন আচরণের নিন্দা করলেও এরপরই মার্কিন এক সিনেটরের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল তাইওয়ান সফর করে। তখনও সামরিক মহড়া চালিয়ে এই সফরের প্রতিবাদ জানায় চীন। এবার আরেক মার্কিন গভর্নর তাইওয়ান সফরে গেলেন। হোলকম্ব রোববার তাইওয়ান পৌঁছান। তিনি এই সফরকে ‘অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সফর’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার তিনি প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সাই বলেন, চীনের অব্যাহত হুমকির মুখে যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রগুলোর উচিৎ তাইওয়ানকে সমর্থন দিয়ে যাওয়া। এই মুহূর্তে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে এক হতে হবে এবং সর্বত্র সহযোগীতা বৃদ্ধি করতে হবে। তাকে আশ্বাস দিয়ে হোলকম্ব বলেন, যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের স্বার্থ এবং উদ্দেশ্য একই। তাই আমরা তাইওয়ানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব তৈরি করতে কাজ করে যাব।
হোলকম্ব চারদিনের সফরে স্ব-শাসিত দ্বীপটিতে এসেছেন। তিনি অর্থনৈতিক বিনিময়, মূল সেমিকন্ডাক্টর শিল্প ইস্যুতে আলোচনা করেন প্রেসিডেন্ট সাইয়ের সঙ্গে। উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে থাকে চীন। যদিও তাইপে নিজেদের স্বাধীন রাষ্ট্র বলে দাবি করে আসছে।

Share With:
Rate This Article