ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলেছে। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। আগের দিনই (বুধবার) ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্য সময় নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয় নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ থাকবে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরা হলেন-আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়।ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। আগের দিনই (বুধবার) ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
অন্য সময় নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয় নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ ছিল। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরা হলেন-আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।
সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়।❐