Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeবাংলাদেশঢাকায় ‘রাজনৈতিক সহিংসতার খবরে’ মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

ঢাকায় ‘রাজনৈতিক সহিংসতার খবরে’ মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

ঢাকায় ‘রাজনৈতিক সহিংসতার খবরে’ মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, ‘আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন।’

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সেখানে আরো বলা হয়, ‘সহিংসতার এ খবরগুলোর সুষ্ঠ তদন্ত করতে, এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’

Share With:
Rate This Article