Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিক‘ডু নট টাচ মাই ক্লোদস’: তুমুল জনপ্রিয় আফগান নারীদের প্রতিবাদ

‘ডু নট টাচ মাই ক্লোদস’: তুমুল জনপ্রিয় আফগান নারীদের প্রতিবাদ

‘ডু নট টাচ মাই ক্লোদস’: তুমুল জনপ্রিয় আফগান নারীদের প্রতিবাদ

আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর তাদের পক্ষে অনেক নারীরাও মিছিল করেছে। সেই মিছিলে নারীদের দেখা গেছে কালো হিজাবে মুখ ঢাকতে। এই দৃশ্য দেখার পর আফগান নারীরা আরও কি কি প্রাণবন্ত রঙের পোশাক পরেন এ নিয়ে প্রচারণা চালিয়েছেন একজন আফগান ইতিহাসবিদ। সেটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী আফগান ইতিহাসবিদ বাহার জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে #DoNotTouchMyClothes এবং #AfghanistanCulture নামে দুটো হ্যাশট্যাগ তৈরি করেছেন যা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে এই হ্যাশট্যাগ ব্যবহারের শর্ত ছিল আফগান নারীদের রঙিন, এমব্রয়ডারি পোশাক পরা হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করতে হবে। তিনি সেখানে দেখাতে চেয়েছেন, আফগান নারীরা শুধু হিজাব-ই পরেন না। এই আন্দোলনের মাধ্যমে আফগান নারীরা যে রঙিন পোশাকও পরে তারও এটি বার্তা ছিল বলে মনে করেন ওই ইতিহাসবিদ।

তিনি জানান, ‘আমি খুব চিন্তিত ছিলাম। অন্য দেশগুলো আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক সম্পর্কে ভুল বার্তা পাচ্ছিল। আমি চাই না আফগান ঐতিহ্য ও সংস্কৃতি মানুষের কাছে ভুলভাবে উপস্থাপন হোক।’

ইতিহাসবিদ বাহার জালালি সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে যান পরে ২০০৯ সালে আফগানিস্তানে ফিরে আসেন কাবুলের আমেরিকান ইউনিভার্সিটিতে ইতিহাস এবং জেন্ডার স্টাডিজ পড়ানোর জন্য। এটি ছিল দেশের প্রথম জেন্ডার স্টাডিজ প্রোগ্রাম। এর পাঁচ বছর পর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। এখন তিনি লয়োলা ইউনিভার্সিটি, মেরিল্যান্ডে ‘মধ্য প্রাচ্যের ইতিহাস’ পড়ান।

তিনি আরও জানান, আফগানিস্তানে সেক্যুলার শাসনের সময় অনেক নারীরাই কাবুলের রাস্তায় শর্টস্কার্ট এবং স্লিভলেস পোশাক পরতেন।

তিনি আরও বলেন, আমার ছাত্ররা লিঙ্গ সমতা, পুরুষ এবং নারীদের বিষয়ে খুবই আবেগপ্রবণ ছিল। তিনি, আক্ষেপ নিয়ে বলেন, আমি সত্যিই কল্পনা করতে পারি না, আফগানিস্তানের নতুন প্রজন্ম যারা কখনো তালেবান শাসন দেখেনি। যারা একটি মুক্ত ও উন্মুক্ত সমাজে বেড়ে উঠেছে। তারাও কীভাবে তালেবানদের অন্ধকারাচ্ছন্ন শাসনের সঙ্গে সামঞ্জস্য করে চলছে!

উল্লেখ্য, গত মাসে আফগানিস্তানে প্রায় ৩০০ নারী কালো হিজাবে মুখ ঢেকে তালেবানদের পতাকা উত্তোলন করেছে। তারা মনে করছে, এটি তাদের পশ্চিমাদের প্রতি ঘৃণা এবং ইসলামপন্থীদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ওই ইতিহাসবিদ বলছেন, যারা আফগানিস্তানের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে গভীরভাবে পরিচিত তারা জানেন যে আফগানিস্তানের ইতিহাসে এইরকম শুধুমাত্র হিজাব পরা নারীদের ছবি এর আগে কেউ দেখেন নি।

 

Share With:
Rate This Article