Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকট্রাম্পের সঙ্গে তালেবানদের ফোনালাপ, এরপরই হামলা, নিহত ২০

ট্রাম্পের সঙ্গে তালেবানদের ফোনালাপ, এরপরই হামলা, নিহত ২০

ট্রাম্পের সঙ্গে তালেবানদের ফোনালাপ, এরপরই হামলা, নিহত ২০

আফগানিস্তানে তালেবানের হামলায় দেশটির ২০ জন সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে।
 
বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়। আফগানিস্তান সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিদ্রোহী নেতাদের সঙ্গে খুব ‘ভালো আলাপ’ হয়েছে। এরপরই এ হামলার ঘটনা ঘটে।
 
দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, ৩ মার্চ মঙ্গলবার শেষ রাতে এ হামলা হয়। কুন্দুজের ইমাম সাহিব জেলার তিনটি সেনাছাউনিতে তালেবান যোদ্ধারা হামলা চালায়। ওই হামলায় ১০ সেনা ও ৪ পুলিশ সদস্য নিহত হন।
 
সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিকভাবে হামলা বাড়িয়েছে তালেবান। তবে দোহায় যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি হওয়ার পর এটিই প্রথম হামলার ঘটনা।
 
প্রদেশ গভর্নরের মুখপাত্র জেরগাই এবাদি বলেন, দুঃখজনক এ হামলায় পুলিশের ৬ সদস্য নিহত হয়েছেন। এই হামলায় আরও ৭ জন আহত হয়েছেন।
 
গেল ২৯ ফেব্রুয়ারি শনিবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে চুক্তি হয়।
 
চুক্তি অনুযায়ী, ১৮ বছরেরও বেশি সময় পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে। দুই দশকের সংঘর্ষের পর তালেবানদের সঙ্গে ঐতিহাসিক এ ‘শান্তিচুক্তি’ করে যুক্তরাষ্ট্র। ♦
 
 
 
 
Share With:
Rate This Article