Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeবিনোদনট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে রোলিং স্টোনস

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে রোলিং স্টোনস

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে রোলিং স্টোনস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে জনপ্রিয় ব্যান্ড সংগীতের দল রোলিং স্টোনসের গান ব্যবহার করলে মামলা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

রোলিং স্টোন শনিবার এক বিবৃতিতে ওই হুশিয়ারি দেয়। এতে বলা হয়– অনুমতি ছাড়া তাদের গান নির্বাচনী প্রচারে ব্যবহার বন্ধ না করলে তারা বিএমআইয়ের দারস্থ হবেন।

ব্যান্ড সংগীত দলের কোনও গান অনুমতি ছাড়া প্রচার করলে যুক্তরাষ্ট্রে আইনী ব্যবস্থা নেয় বিএমআই।

সম্প্রতি ওকলাহোমার তুসলাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে রোলিং স্টোনের জনপ্রিয় ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ গানটি বাজানো হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের প্রচারাভিযানে রোলিং স্টোনসের গান ব্যবহার করা হয়েছিল।

তখনই ব্যান্ড দলটি ট্রাম্পকে টুইট করে বলেছে– আমরা আপনাকে আমাদের গান নির্বাচনে প্রচারে ব্যবহারের অনুমতি দেই নি। ⛘

বিবিসি

Share With:
Rate This Article