Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকট্রাম্পের নতুন চুক্তি স্বাক্ষরের আগ্রহ কল্পনাপ্রসূত: আব্বাস মুসাভি

ট্রাম্পের নতুন চুক্তি স্বাক্ষরের আগ্রহ কল্পনাপ্রসূত: আব্বাস মুসাভি

ট্রাম্পের নতুন চুক্তি স্বাক্ষরের আগ্রহ কল্পনাপ্রসূত: আব্বাস মুসাভি

ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি চুক্তি স্বাক্ষরের যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে ‘অলীক কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। সম্ভাব্য এই চুক্তিকে রেই শহরের গম আর বাগদাদের খোরমার গল্পের সঙ্গে তুলনা করেছে ইরান।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক টুইট বার্তায় শুক্রবার এই মন্তব্য করেন।
 
ইরানের পরমাণু চুক্তির পরিবর্তে একটি নতুন চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্ভাব্য এই চুক্তিকে তিনি ‘ট্রাম্প চুক্তি’ বলে উল্লেখ করেন।
 
এই চুক্তির সমর্থনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রিয়ান হুক বৃহস্পতিবার আরবি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সম্ভাব্য ওই চুক্তিতে চারটি বিষয় থাকতে হবে। আর সেগুলো হলো- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকবে না, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের প্রতি আর্থিক ও অস্ত্র সাহায্য করা যাবে না এবং কথিত পণবন্দি আটকের নীতি পরিহার করতে হবে।
 
হুকের এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। টুইট বার্তায় লেখেন, ব্রিয়ান হুক যে চুক্তির কথা বলেছেন, সেটা কল্পনাপ্রসূত। বাস্তবে এমনটি হবার নয়, সেটি যুক্তরাষ্ট্রও জানে।
 
মুসাভি ব্রিয়ান হুককে পরামর্শ দিয়ে বলেন, হুক যেন তার ফার্সি অনুবাদকের কাছ থেকে ‘রেই শহরের গম আর বাগদাদের খোরমা’র গল্পটি শুনে নেন।
 
ফার্সি ভাষায় ‘রেই’র গম এবং বাগদাদের খোরমা’র কোনটাই পেল না’ বলে একটি প্রবাদ আছে। অতিরিক্ত চাহিদাসম্পন্ন মানুষের ভাগ্যে যে কিছুই জোটে না সেকথা প্রকাশ করার জন্য এই প্রবাদবাক্যটি ব্যবহৃত হয়। তাই নতুন চুক্তি করলেও যুক্তরাষ্ট্র যা চাচ্ছে ইরানের পক্ষ থেকে তা দেওয়া হবে না বলে ইঙ্গিত করেন ‍মুসাভি।
 
এদিকে যুক্তরাষ্ট্র নতুন ট্রাম্প চুক্তির যে আগ্রহ দেখাচ্ছে তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ স্পষ্ট ভাষায় বলেছেন, তার দেশ একবার পরমাণু সমঝোতায় সই করেছে কাজেই পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনও আলোচনা হবে না।
Share With:
Rate This Article