টেলর সুইফট্ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর হুমকি দিলেন
যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী আগুনে ঘি ঢাললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! টুইটারে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দেন, ‘লুটিং স্টার্টস্ দ্য শুটিং স্টার্টস্’ (লুটতরাজ শুরু হলে গুলি করাও শুরু হবে।)’
ট্রাম্পের এই টুইটের প্রেক্ষিতেই জনপ্রিয় কণ্ঠশিল্পী টেলর সুইফট্ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছেন।
তীব্র ক্ষোভ আর কটাক্ষ করে টেইলর সুইফট লেখেন, ‘আপনি প্রেসিডেন্ট হয়েও সাদা চামড়ার আধিপত্যবাদ ও বর্ণবাদে আগুন ধরিয়ে দেওয়ার পরও কীভাবে আপনি সহিংসতার হুমকি দিতে পারেন। এই আপনার নৈতিক শ্রেষ্ঠত্ব? ‘লুটতরাজ শুরু হলে গুলি করাও শুরু হবে’??? নভেম্বরে আমরা আপনাকে ভোট দিয়েই ক্ষমতাচ্যুত করব।’
সম্প্রতি ট্রাম্পের টুইটের পর মিনেসোটার থানায় আগুন দেন বিক্ষোভকারীরা। ক্ষোভের আগুন ছড়িয়েছে ক্যালিফোরনিয়া, ইলিনয়, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, মেমফিস ও টেনেসিতে। সেখানেও পথে নেমেছেন শতশত কৃষ্ণাঙ্গ।
অবশ্য ট্রাম্পের ওই বিতর্কিত টুইট সরিয়ে দিয়েছে টুইটার। সেখানে লিখে দেওয়া হয়েছে, ‘বিদ্বেষে প্ররোচনা দেওয়ায় বিধি লঙ্ঘন করেছে এই টুইট।’ এমনকি, শুক্রবার সকালেও নতুন করে একই পোস্ট করা হয়েছিল হোয়াইট হাউসের টুইটার থেকে। সেখানেও একই বার্তা সেঁটে দিয়েছে মাইক্রো ব্লগ টুইটার।
অন্যদিকে, সহিংসতার খবর সংগ্রহ করতে গেলে গ্রেপ্তার করা হয় সিএনএনের কৃষ্ণাঙ্গ সাংবাদিককে। তাতে বিক্ষোভ আরও বেড়ে যায়।
এ ঘটনায় আরও প্রতিবাদ জানিয়েছেন বিয়ন্সে, বিলি আইলিশ, সেলিনা গোমজ প্রমুখ। ⛘








