Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদজ্যাকসন হাইটস্ ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হবে ‘বাংলাদেশ স্ট্রিট’: ফাহাদ সোলায়মান

জ্যাকসন হাইটস্ ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হবে ‘বাংলাদেশ স্ট্রিট’: ফাহাদ সোলায়মান

জ্যাকসন হাইটস্ ৭৩ স্ট্রিটের নাম বদলে রাখা হবে ‘বাংলাদেশ স্ট্রিট’: ফাহাদ সোলায়মান

নিউ ইয়র্ক সংবাদদাতা: নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা ফাহাদ সোলেয়মান বলেছেন, খুব শীঘ্রই বাঙলীর নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস্ ৭৩ স্ট্রিটের নাম বদলে নতুন নাম ‘বাংলাদেশ স্ট্রিট’ রাখার ঘোষণা দেওয়া হবে। তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে ম্যানহ্যাটনে বাংলাদেশ প্যারেডের আয়োজনও করা হবে।

নিউ ইয়র্ক থেকে রূপসী বাংলার সংবাদদাতা জানিয়েছেন, গত ২২ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে ফাহাদ সোলেয়মানকে সংবর্ধনার দেয়ার আয়োজন করে জ্যাকসন হাইটসের অধিবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সোলেয়মান একথা বলেন।


আয়োজকরা জানান, নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়ান উপদেষ্টা পরিষদের সদস্য এবং কমিউনিটি বোর্ড ৩-এর মেম্বার নির্বাচিত হওয়ায় ফাহাদ সোলায়মানকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে ফাহাদ সোলেয়মান সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি যতটুকু সম্মানিত হতে পেরেছি, তার সব কৃতিত্ব এই বাংলাদেশী কমিউনিটির।

ফাহাদ সোলেয়মান নিউ ইয়র্ক মেয়রের অফিস থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতে বাংলাদেশী কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাষ্ট্রকে আরও সমৃদ্ধশালী করে গড়তে আমাদেরকে আরও গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মূধধারার রাজনীতিতে আমাদের কন্ঠস্বর পৌঁছাতে হবে।

তিনি মেয়র অফিসের যে কোনও কাজের প্রয়োজনে তাকে ডাকলে ফাহাদ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাকিল মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেড আলম নমি। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন মীর নিজামুল হক, বাংলাদেশ সোসাইটির নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেবিবিএর সভাপতি হারুন ভূঁইয়া, জালালাবাদ এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, রাজনৈতিক অঙ্গনের শৈল্পিক ম্যাগাজিন ‘অনুস্বর’ সম্পাদক শাহ্ জে.চৌধুরী, সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস বব, দেওয়ান মনির।

বক্তারা ফাহাদ সোলেয়মানের সার্বিক সাফল্য কামনা ফাহাদকে উদ্দেশ্য করে বলেন, কমিউনিটি,সমাজ ও সিটির উন্নতীর জন্য আপনার উপর যে দায়িত্ব ও কর্তব্য অর্পিত হয়েছে,তা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করবেন। যাতে কার মেইনষ্ট্রিমে আমাদর মর্যাদা বাড়ে।

সব শেষে ফাহাদ সোলেয়মানের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।


অ্যালবাম




















Share With:
Rate This Article