Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রছাত্রের সঙ্গে যৌনতার অপরাধে নারী শিক্ষকের জেল

ছাত্রের সঙ্গে যৌনতার অপরাধে নারী শিক্ষকের জেল

ছাত্রের সঙ্গে যৌনতার অপরাধে নারী শিক্ষকের জেল

ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে জেলে গেলেন এক নারী শিক্ষক। জানা গিয়েছে, ওই ছাত্রের বয়স ১৬ আর অভিযুক্ত শিক্ষিকার বয়স ৩২ বছর।

আমেরিকার উইসকনসিন রাজ্যের ওই নারী শিক্ষককে এর জন্য ক্ষমা প্রার্থণা করে একটি চিঠিও লিখতে হয়েছে।

কার্টনি রোজনস্কি নামের ওই শিক্ষিকাকে ছ’মাসের জেলের পাশাপাশি তিন বছর এমন জায়গায় কাজ করার নির্দেশ দিয়েছে আদালত, যেখানে ১৮ বছরের নীচে কোনও শিক্ষার্থী থাকবে না।

রায় শোনানোর সময় বিচারক অভিযুক্ত শিক্ষিকার উদ্দেশে বলেন, ‘‘আপনি শিক্ষার্থীদের বাবা-মায়ের কাছে দুঃস্বপ্নের মতো। কারণ, শিক্ষক-শিক্ষিকাদের কাছে ছেলে-মেয়েরা সুরক্ষিত রয়েছেন বলেই বিশ্বাস করেন বাবা মায়েরা। কিন্তু আপনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন।

কার্টনি আদালতে জানিয়েছেন, তিনি এই সম্পর্ক শুরু করেননি। কিন্তু তিনি যখন বুঝতে পারেন, তার স্কুলের কোনও ছাত্রই তাকে মেসেজগুলি পাঠাচ্ছিল, তখন তার বিষয়টি থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই আত্মনিয়ন্ত্রণ দেখাতে পারেন নি।

এই মামলার তদন্তকারী অফিসাররা শিক্ষিকা এবং ওই শিক্ষার্থীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেন। তদন্তকারী অফিসাররা জানতে পারেন, ২০১৯ সালে ওই কিশোরের বাড়িতেই প্রথমবার তাদের শারীরিক ঘনিষ্ঠতা হয়। সেই সময়ে নারী শিক্ষক এতটাই মদ্যপান করেছিলেন যে, তিনি বমিও করে ফেলেন। তদন্তকারীরা যখন ওই কিশোরের সঙ্গে কথা বলেন, সেও ঘটনার কথা স্বীকার করেছে।❐

Share With:
Rate This Article