Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২১

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২১

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে কিছু রাস্তা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাতে এসব তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল হলো চেংদুর দক্ষিণ-পশ্চিম থেকে ২২৬ কিলোমিটার দূরের পার্বত্য শহর লুডিং-এ। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রের ২০ কিলোমিটারের মধ্যে ৩৯ হাজার এবং ১০০ কিলোমিটারের মধ্যে ১ দশমিক ৫৫ মিলিয়ন মানুষ বাস করেন।

সোমবারের ভূমিকম্পটি ইউনান, শানসি ও গুইঝো প্রদেশেও অনুভূত হয়েছে।

সিচুয়ানে ভূমিকম্প সাধারণ ঘটনা, বিশেষ করে এর পশ্চিম পার্বত্য এলাকায়। এ কম্পনটি ২০১৭ সালের আগস্টের পর থেকে সিচুয়ানের সবচেয়ে বড় ভূমিকম্প।

চীনা এ প্রদেশে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ৮ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ মারা যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Share With:
Rate This Article