Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে মাথা ন্যাড়া করে ফেলছেন নার্সেরা, মুখও বিকৃত হয়ে যাচ্ছে

চীনে মাথা ন্যাড়া করে ফেলছেন নার্সেরা, মুখও বিকৃত হয়ে যাচ্ছে

চীনে মাথা ন্যাড়া করে ফেলছেন নার্সেরা, মুখও বিকৃত হয়ে যাচ্ছে

করোনাভাইরাস এখন আতঙ্ক। দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু। অসুস্থ জাহার হাজার মানুষ। কিন্তু চিকিৎসক আর নার্সরা ঠিকই লড়াই করে যাচ্ছেন।
 
ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে এবার নার্সেরা নিজেরাই নিজেদের মাথা ন্যাড়া করে ফেলছেন। এতে দ্রুত ভাইরাস ছড়ানোর আশঙ্কা কমছে বলে মনে করা হচ্ছে। মানুষের সুস্থতায় এভাবেই নিজেকে উৎসর্গ করছেন।
 
হাসপাতালের স্টাফরা এমনভাবে কাজ করছেন, যাতে কোনও সময় নষ্ট না হয়। বাথরুমে যেন যেতে না হয় সেজন্যে ডায়পার ব্যবহার করছেন।
 
ভাইরাসে আক্রান্ত নন কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। ইনফেকশন রোধে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে চামড়া সাদা হয়ে যাচ্ছে। সারাক্ষণ মাস্ক ব্যবহারে বিকৃত হয়ে যাচ্ছে মুখ।

 
এক নার্সের চোখের নিচে ব্যান্ডেজ। মাস্ক পরার ফলে সেখানে ক্ষত সৃষ্টি হয়েছে। একই কারণে আরেক নার্সের নাকের ওপর রক্ত জমে গিয়েছে। অন্যদের অমন ক্ষত তৈরি না হলেও গভীর দাগ ফুটে উঠেছে। সেই সঙ্গে চোখেমুখেও ক্লান্তির সুস্পষ্ট ছাপ।
 
মঙ্গলবার করোনাভাইরাসের আনুষ্ঠানিক নাম COVID-19 দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। জেনেভায় হু সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নাম ঘোষণা করেছে।
 
এদিকে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়েছে, সংক্রামিত রোগী যে হারে বাড়ছিল সেটা কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, তবে এতে স্বস্তির কিছু নেই। কারণ করোনাভাইরাস বা কভিড-১৯ এর মারাত্মক প্রভাব পড়েছে চীনে। এটা হিমশৈলের চূড়া মাত্র। দ্রুত একে দমন করা না গেলে বিশ্ব জুড়ে মহামারি হবেই।
 

চীনা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবারের তুলনায় নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা ২০ শতাংশ কমেছে। সংখ্যায় সেটা আগে ছিল ৩০৬২ জন এখন ২৪৭৮ জন।

 

Share With:
Rate This Article