Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রচীনে ছড়ানোর আগেই যুক্তরাষ্ট্রে সংক্রমণের করোনার তথ্য পাওয়া যায়

চীনে ছড়ানোর আগেই যুক্তরাষ্ট্রে সংক্রমণের করোনার তথ্য পাওয়া যায়

চীনে ছড়ানোর আগেই যুক্তরাষ্ট্রে সংক্রমণের করোনার তথ্য পাওয়া যায়

চীনের উহানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, উহানে করোনা প্রাদুর্ভাবের আগেই নয়টি রাজ্য থেকে নেওয়া রক্তের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

সিডিসির এ সম্পর্কিত একটি গবেষণার বরাত দিয়ে মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট তথ্য জানিয়েছে।

গবেষণায় যুক্তরাষ্ট্র ছাড়াও ইটালি ও ফ্রান্স থেকে নেওয়া তথ্য বিশ্লেষণ করে সিডিসি চীনে করোনা মহামারী ছড়িয়ে পড়ার আগেই কয়েকটি দেশে এর বিস্তারের সম্ভাবনার কথা জানিয়েছে।

সোমবার সিডিসির বিজ্ঞানীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া কিছু রক্তের নমুনা পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা কোভিড-১৯ বিস্তারের প্রমাণ।

গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে এ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা সরকারিভাবে জানানো হয়। আর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি।

সিএনএন জানায়, মার্কিন রেডক্রস কর্তৃক গত বছরের ১৩ ডিসেম্বর থেকে এ বছর ১৭ জানুয়ারি পর্যন্ত নেওয়া কিছু রক্তের নমুনা পরীক্ষা করেন সিডিসি’র বিজ্ঞানীরা। নয়টি রাজ্য থেকে সংগৃহীত সাত হাজার ৩৮৯টি নমুনার করোনা পরীক্ষা হয়।

নমুনাগুলোর মধ্যে কমপক্ষে ১০৬টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে, ক্যালিফোরনিয়া, ওরেগন ও ওয়াশিংটনের কয়েকটি নমুনা ছিল, যেগুলো গত বছর ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সংগৃহীত হয়েছিল।❐

Share With:
Rate This Article