Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে উইঘুর মুসলিমদের কবরস্থানগুলো গুঁড়িয়ে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ

চীনে উইঘুর মুসলিমদের কবরস্থানগুলো গুঁড়িয়ে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ

চীনে উইঘুর মুসলিমদের কবরস্থানগুলো গুঁড়িয়ে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ

চীনে উইঘুর মুসলিমদের বছরের পর বছর টিকে থাকা ঐতিহাসিক কবরস্থানগুলো গুঁড়িয়ে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এমনই ছবি ধরা পরেছে স্যাটেলাইট ইমেজে। পশ্চিম তুর্কিস্থানের জাতিগত সংখ্যালঘুদের ওপর নিপীড়নের মধ্যেই ভূ-উপগ্রহের তোলা এমন সব ছবি সামনে এল।
 
সিএনএন স্যাটেলাইটে তোলা কয়েক শ’ ছবি বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনটির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।
 
চীনের জিনজিয়াং অঞ্চলে এক কোটি উইঘুর মুসলমানের বসবাস। ওই অঞ্চলেন মুসলিম জনসংখ্যার ৪৫ শতাংশ তুর্কি বংশোদ্ভূব। দীর্ঘদিন থেকে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মুসলিমদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে।
 
এর আগে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষক আর্থরিজ অ্যালায়েন্স ২০১৪ সাল থেকে ধ্বংস হওয়া ৪৫টি কবরস্থান আবিষ্কার করেছিলেন।
 
ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদক সেখানে ধ্বংস হওয়া কয়েকটি কবরস্থান পরিদর্শনে গেলে সেখানে মানুষের শরীরের হাড় দেখতে পান।
 
সিএনএনের প্রতিবেদনে আগে ও পরে মিলিয়ে কয়েকটি সম্পূর্ণ ধ্বংস হওয়া কবরস্থানের চিত্র প্রদর্শন করা হয়।
 
তার্কিস মুসলিমদের ওপর ধর্মীয়, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়ে দমনমূলক নীতির বিষয়ে চীনকে অভিযুক্ত করা হয়।
 
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে, ১০ লাখ মানুষ চীনের কারিগরি প্রশিক্ষণের নামে বন্দিশিবিরে আটক রয়েছে।
 
তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বেইজিংকে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চরম মানবাধিকার লংঘন করছে বলে অভিযোগ রয়েছে।
Share With:
Rate This Article