Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকচীনে আবারও করোনার সংক্রমণ

চীনে আবারও করোনার সংক্রমণ

চীনে আবারও করোনার সংক্রমণ

প্রায় চার মাসের লড়াইয়ে করোনাকে নিয়ন্ত্রণে আনার পর চীনে আবারও করোনার সংক্রমণ শুরু হয়েছে। করোনার সংক্রমণ হওয়ার পর উত্তরপূর্বাঞ্চলীয় হারবিন শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস। শহরের কর্তৃপক্ষ বলছে, স্থানীয়ভাবে নয় বরং বাইরে থেকে আসা ব্যক্তির মাধ্যমে নতুন করে সেখানে করোনার সংক্রমণ শুরু হয়েছে।

হারবিন শহরটি হেইলংজিয়াং প্রদেশের রাজধানী। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বাস। করোনার সংক্রমণ হওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে বাইরের বাসিন্দা ও তাদের গাড়ি আবাসিক ভবনে প্রবেশ নিষিদ্ধ করেছে।

সরকারি এক আদেশে বলা হয়েছে, আবাসিক এলাকায় ঢুকতে বা বের হতে হলে স্থানীয়দের তাদের স্মার্টফোনে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। যদি সেটি সবুজ রঙের হয় তাহলে ওই ব্যক্তি করোনামুক্ত বলে বিবেচিত হবেন। এছাড়া সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। চীনে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই হেইলংজিয়াং। গত ১০ দিনে সেখানে ৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এর আগে চলতি মাসের শুরু দিকে করোনার সংক্রমণ রোধে রাশিয়ার সঙ্গে সব স্থলবন্দর বন্ধ করে দেয় চীন। এরপরও সংক্রমণ বাড়ছে।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়া এই ভাইরাসে চীনের মূল ভূখণ্ডে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জনের। আর আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৮৮ মানুষ।

ডেইলি মেইল

Share With:
Rate This Article