চাল কেলেঙ্কারির অভিযোগে ইউএনও সাঈকা সাহাদাতকে প্রত্যাহার
১৫ টন চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কঅতিরিক্ত বিভাগীয় মিশনার শংকর রঞ্জন সাহার সই করা প্রজ্ঞাপনে তাকে আগামী ৩ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।
তার বদলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দিকা আকতারকে পেকুয়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে।
সাঈকা সাহাদাতের বিরুদ্ধে সম্প্রতি চাল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠে।
আলোচিত এ ঘটনায় টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর জাহেদুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।◉








