Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeপ্রবাসগ্রাজুয়েট ক্লাব ইউএসএ’র ঢাবির শতবর্ষ উদযাপন

গ্রাজুয়েট ক্লাব ইউএসএ’র ঢাবির শতবর্ষ উদযাপন

গ্রাজুয়েট ক্লাব ইউএসএ’র ঢাবির শতবর্ষ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর সাড়ম্বরে নিউ ইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এই উদযাপন আয়োজিত হয়। দুই পর্বের এ আয়োজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এদিন দুপুরের পর মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে র‍্যালি করে।

বাংলাদেশের জাতীয় সংগীত ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনথেম গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তার আগে মুহাম্মদ শহীদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ক্লাব ইউএসএ-এর আহ্বায়ক মো. মাসুদুল ইসলাম।

সন্ধ্যায় কেক কেটে হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। মহুয়া মৌরি ও মুহাম্মদ শফীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন কনভেনর মো. মাসুদুল ইসলাম, নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মুনিরুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল ইসলাম, জাতিসংঘের সহকারী মহাসচিবের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজিং অফিসার এমডি লোকমান হোসাইন। গ্রাজুয়েট ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন মো. রোকানুজ্জামান ও মহসিন উদ্দীন মোল্যা। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ছিল র‍্যাফেল ড্র টিকিট বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন, বক্তৃতা, স্মৃতিচারণ, দলীয় ও একক সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, নৃত্য পরিবেশনা, ক্যাম্পাসভিত্তিক নাটিকা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাজুয়েট ক্লাব কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শতবর্ষ পূর্তি উপলক্ষে মুহাম্মদ শহীদুল্লাহ, সিলভিয়া সাবেরীন ও মামুন রশীদের সম্পাদনায় ‘অপরাজেয় মিলনমেলা ম্যাগাজিন-২০২২’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্র প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন স্মৃতিচারণমূলক নিবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়েছে।


অনুষ্ঠানের ছবি


Share With:
Rate This Article