Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদগোমূত্র করোনাভাইরাসের প্রতিষেধক!

গোমূত্র করোনাভাইরাসের প্রতিষেধক!

গোমূত্র করোনাভাইরাসের প্রতিষেধক!

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ৭৫টি দেশে। এ ভাইরাসের সংক্রমণে গতকাল পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১২৫ জন। সব মিলিয়ে সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৮৯৯ জন।
 
এমন ভয়াবহ পরিস্থিতে সুমন হরিপ্রিয়া নামে আসামের এক বিজেপি বিধায়ক বিধান সভাতেই দাঁড়িয়ে দাবি করেন, করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে গোমূত্র।
 
এই আইনপ্রণেতা আরও বলেন, গোমূত্র এবং গোবর ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা পালন করে।
 
গোমূত্র আর গোবরের গুণাবলি বর্ণনা করে বিধায়ক সুমন হরিপ্রিয়া আরও বলেন, ‘আমরা সবাই জানি, গোবর খুবই উপকারি। এমন কি গোমূত্রও উপকারি। কোনও এলাকা শুদ্ধিকরণের জন্য গোমূত্র ব্যবহার করা হয়। তাই আমার মনে হয় করোনাভাইরাস সারাতে এগুলো ব্যবহার করা যেতে পারে।’
 
আসাম বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন গবাদিপশু পাচার সম্পর্কে আলোচনা হচ্ছিল। সেই সময়েই ওই চাঞ্চল্যকর দাবি করেন এই বিধায়ক।
 
এনডিটিভির খবরে বলা হয়েছে, গরু পাচারের কথা বলতে বলতে ওই বিজেপি বিধায়ক যেভাবে গোমূত্র ও গোবরে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো সম্ভব বলে আশ্চর্য দাবি করেন তাতে বিধানসভায় উপস্থিত অন্যান্য বিধায়করাও হতবাক হয়ে যান।
 
এর আগে ৩১ জানুয়ারি এক অনুষ্ঠানে ভারতের হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজও বলেন, গরুর মূত্র ও গোবর গ্রহণ করলে করোনা ভাইরাসের প্রভাব বন্ধ হয়ে যাবে। যে ব্যক্তি ‘ওঁম নমঃ শিবায়’ বলবেন এবং গোবর গায়ে মাখবেন তিনি এই মারণ রোগ থেকে রক্ষা পাবেন। ♦

Share With:
Rate This Article